পার্কিং কার্ড আনলো ইসলামি ব্যাংক
রাজধানী ঢাকায় গাড়ি পার্কিং সুবিধায় বৈপ্লবিক পরিবর্তন আনতে 'স্মার্ট অন স্ট্রিট পার্কিং' মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পরীক্ষামূলক এই পদ্ধতিতে অ্যাপে পার্কিং বুকিং থেকে শুরু করে পেমেন্ট সব কিছুই হবে স্মার্টলি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় বুধবার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ মোবাইল অ্যাপ উন্মোচন করা হয়। গুলশান-২স্থ ডিএনসিসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় যত্রতত্র পার্কিং সমস্যা দূর করতে ঘণ্টাপ্রতি টাকা পরিশোধের জন্য স্মার্ট পার্কিং কার্ডও উদ্বোধন করেন মন্ত্রী।

ডিএনসিসির এই অ্যাপটির কার্ড পেমেন্ট পার্টনার মাস্টারকার্র্ড। কার্ড উন্মোচনের সময় আইবিবিপিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা, উইং হেড মিজানুর রহমান, ডিজিটাল সার্ভিস বিভাগের প্রধান মঞ্জুরুল করিম, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মাদ মোজাহেদুল ইসলাম এবং এভিপি তাওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
জানাগেছে, আইবিবিপিএলসি’র এই কন্ট্যাক্টলেস কার্ডটি শুধুমাত্র পার্কিং এর পেমেন্টের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। যে কোনো ব্যাংক কিংবা এমএফএস থেকে ক্যাশ ইন সুবিধা থাকছে কার্ডটিতে।







